বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
Live সর্বশেষ Live LIVE
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ×
প্রচ্ছদ সর্বশেষ
জাতীয়
রাজনীতি
দেশজুড়ে
অর্থ-বাণিজ্য
আন্তর্জাতিক
বিনোদন
প্রবাস
খেলা

গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ১০ কারখানা ছুটি ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০২:৩৭ এএম

আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০২:৩৭ এএম

গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ১০ কারখানা ছুটি ঘোষণা
বকেয়া বেতন পরিশোধের দাবি ও শ্রমিক মারধরের প্রতিবাদে গাজীপুরের দুটি মহাসড়কে সকাল থেকে চলা অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল শুরু হয়েছে।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। 

পরে বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের হস্তক্ষেপ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়। বেলা ১১টার দিকে তারা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়।

অপরদিকে, শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সাড়ে ১০টায় অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, সকাল ১০টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে। শ্রমিককে মারধরের ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে তারা রাস্তা ছেড়ে চলে যায়।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে ও শ্রমিক মারধরের প্রতিবাদে মৌচাক এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এর জেরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আশপাশের অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা এলাকায় আনসার ও অতিরিক্ত পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • মিশিগানে বাংলাদেশি কমিউনিটির টাউন হল মিটিং অনুষ্ঠিত

    মিশিগানে বাংলাদেশি কমিউনিটির টাউন হল মিটিং অনুষ্ঠিত

  • জীবিকা রক্ষা ও পরিবেশ বাঁচাতে প্লাস্টিকবিরোধী ‘একক আন্দোলনে’ সক্রিয় শফিকুল ইসলাম খোকন

    জীবিকা রক্ষা ও পরিবেশ বাঁচাতে প্লাস্টিকবিরোধী ‘একক আন্দোলনে’ সক্রিয় শফিকুল ইসলাম খোকন

  • ২০২৫-২৬ অর্থবছরের বাজেট: খাতভিত্তিক বরাদ্দের বিস্তারিত

    ২০২৫-২৬ অর্থবছরের বাজেট: খাতভিত্তিক বরাদ্দের বিস্তারিত

  • ভক্তদের অপেক্ষা করতে বললেন রাশমিকা মান্দানা

    ভক্তদের অপেক্ষা করতে বললেন রাশমিকা মান্দানা

  • মিশিগানে ধর্মীয় ও সাংস্কৃতিক উচ্ছ্বাসে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

    মিশিগানে ধর্মীয় ও সাংস্কৃতিক উচ্ছ্বাসে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

  • জাতীয় বাজেট ২০২৫–২৬ উপদেষ্টা পরিষদে অনুমোদিত, বিকেলে শুরু দ্বিতীয় দফার সংলাপ

    জাতীয় বাজেট ২০২৫–২৬ উপদেষ্টা পরিষদে অনুমোদিত, বিকেলে শুরু দ্বিতীয় দফার সংলাপ

  • ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা রয়েছে: আসিফ মাহমুদ

    ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা রয়েছে: আসিফ মাহমুদ

  • সাপাহারে সুশীল প্রকল্পের ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত

    সাপাহারে সুশীল প্রকল্পের ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত

  • বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাকেশ পাণ্ডে মারা গেছেন

    বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাকেশ পাণ্ডে মারা গেছেন

  • "প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব"- সাহসী বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    "প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব"- সাহসী বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

সব খবর

  • নিখোঁজের ২৪ ঘণ্টা পর পিয়াইন নদী থেকে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

    নিখোঁজের ২৪ ঘণ্টা পর পিয়াইন নদী থেকে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

  • “দেশের বাইরে আওয়ামী লীগ কী করছে, নজর রাখছে সরকার” — প্রেস সচিব শফিকুল আলম

    “দেশের বাইরে আওয়ামী লীগ কী করছে, নজর রাখছে সরকার” — প্রেস সচিব শফিকুল আলম

  • “গত ১৬ বছর গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর” — সালাহউদ্দিন আহমদ

    “গত ১৬ বছর গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর” — সালাহউদ্দিন আহমদ

  • "গণতন্ত্র মানে অন্যের মতকে সম্মান দেওয়া" — আমীর খসরু

    "গণতন্ত্র মানে অন্যের মতকে সম্মান দেওয়া" — আমীর খসরু

  • "পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না": এম সাখাওয়াত হোসেন

    "পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না": এম সাখাওয়াত হোসেন

  • খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ২৪ লাখ ৩৮ হাজার

    খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ২৪ লাখ ৩৮ হাজার

  • পরিবহন ধর্মঘট প্রত্যাহার, সরকার দিয়েছে আশ্বাস

    পরিবহন ধর্মঘট প্রত্যাহার, সরকার দিয়েছে আশ্বাস

  • মাজার বা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে কাউকেই ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

    মাজার বা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে কাউকেই ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

  • হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

    হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে অগ্রাধিকার পাবে শ্রমবাজার ও বাণিজ্য

    প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে অগ্রাধিকার পাবে শ্রমবাজার ও বাণিজ্য

সব খবর

সংশ্লিষ্ট

নিখোঁজের ২৪ ঘণ্টা পর পিয়াইন নদী থেকে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘণ্টা পর পিয়াইন নদী থেকে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৩১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৩১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ

জাফলং চা বাগানে যুবক হত্যার ঘটনায় মামলা, আটক ৯

জাফলং চা বাগানে যুবক হত্যার ঘটনায় মামলা, আটক ৯

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা: নগদ অর্থ, সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা: নগদ অর্থ, সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ

অনুসরণ করুন

2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers