রণক ইকরামের কথায়, কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এই গানটি দেশীয় উৎসবের প্রাণ ও রঙ ছড়িয়ে দিয়েছে। গানটির সঙ্গে মিল রেখে চিত্রায়ণের কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।
ভিডিওতে প্রাণবন্ত নাচে মুগ্ধ করেছেন আদর আজাদ ও পূজা চেরী। তাদের সঙ্গে ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী পারফর্ম করে বর্ণিলতা আর প্রাণচাঞ্চল্য যোগ করেছেন।
অভিনেতা আদর আজাদ জানান, “এমন এনার্জি-ভরা গানে পারফর্ম করা ছিল অসাধারণ অভিজ্ঞতা। টিমওয়ার্ক ও কোরিওগ্রাফির শক্তিতে আমরা একটি ভিজ্যুয়াল তৈরি করতে পেরেছি।”
অন্যদিকে, পূজা চেরী বলেন, “‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’ আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ। গানটি করতে মজাও পেয়েছি, দর্শকরা সেটি অনুভব করবেন বলে আমার বিশ্বাস।”
পরিচালক আলোক হাসান জানান, ‘টগর’ শুধু একটি গল্প নয়, এটি তরুণের যন্ত্রণার গল্প ও তার ভেতরে লুকানো আগুনের প্রতিচ্ছবি। সিনেমায় অ্যাকশন, প্রেম ও সমাজের বাস্তবতা একসঙ্গে পাওয়া যাবে।
ছবিটি পরিবেশন করেছে এআর মুভি নেটওয়ার্ক।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers