এর আগে তার স্বামী ওমর সানী বলেছিলেন, মৌসুমী নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিতে চান। কিন্তু সেই কথা এবার মিথ্যা প্রমাণিত হলো।
যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলের জন্য নির্মিত টেলিফিল্ম ‘পিএস চাই সুন্দরী’-এ অভিনয় করছেন তিনি। এতে তার সঙ্গে রয়েছেন অভিনেতা হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান। সম্প্রতি হাসান জাহাঙ্গীর একটি ভিডিও শেয়ার করে শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরেন।
ভিডিওতে মৌসুমী বলেন, “এই নাটকটি কোরবানির ঈদের জন্য নির্মিত হয়েছে। এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করেছেন। রেস্টুরেন্টে বসের সঙ্গে শুটিং করতে এসে দুপুরের খাবার খেয়েছি। এটি এক অন্যরকম গল্প।”
টেলিফিল্মের শুটিং হয়েছে ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম ও লং আইল্যান্ডে। মৌসুমী প্রথমবার ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন এই নাটকে। ঈদের দিন এটি প্রচারিত হবে এটিভি (ইউএসএ) এবং বাংলাদেশের একটি চ্যানেলে।
মৌসুমী বলেন, “ময়মনসিংহের ভাষায় কমেডি প্যাটার্নে অভিনয় করতে পেরে আমি অনেক মজা পেয়েছি, যা শত সিনেমা করেও পাইনি। হাসান জাহাঙ্গীরের ধৈর্যের জন্যই আমি ভাষাটি শিখতে পেরেছি।”
এর আগে মুক্তিপ্রাপ্ত তার সর্বশেষ সিনেমা ছিল ‘সোনার চর’, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খান, জান্নাতুল স্নিগ্ধা সহ অনেকে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers