শাকিব ও জয়া ছাড়াও পরিচালক রায়হান রাফী ও প্রযোজক শাহরিয়ার শাকিলও আছেন ডাবিং সেশনে।
জয়া আহসান জানান, তারা সারাদিন অরাল স্টুডিয়োতে ডাবিং করছেন, আর সন্ধ্যায় কাজ শেষে পার্টিও করছেন। ডাবিংয়ে এসভিএফ গ্রুপের কর্ণধার শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যসহ অন্যান্য শিল্পীরাও উপস্থিত।
‘তাণ্ডব’ ছবিতে শাকিব-জয়া ছাড়াও বাংলাদেশের আরও অনেক তারকা আছেন। ইতোমধ্যে মুক্তিপ্রাপ্ত ১.৫ মিনিটের টিজার সামাজিক মাধ্যমে তুমুল সাড়া ফেলেছে। টিজারে অ্যাকশন ও রহস্যের ছোঁয়া থাকলেও প্রথম এক মিনিটে শাকিবের উপস্থিতি দেখা যায়নি। তবে পরবর্তীতে মাঙ্কি মাস্ক পরে এক গ্যাংয়ের মধ্যে শাকিবকে দেখা গেছে, যিনি ক্যামেরার সামনে মাস্ক খুলে ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে সবাইকে চমকে দেন।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers